ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

গাজার রাফাহ শহরে অভিযানে রমজান পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইসরাইল

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইসরাইলের মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ বলেছেন, ফিলিস্তিনের হামাস যোদ্ধারা রমজানের শুরু নাগাদ গাজায় বন্দী বাকি জিম্মিদের মুক্তি না দিলে ইসরাইলি বাহিনী আগামী মাসে রাফাহ শহরে অভিযান শুরু করবে। খবর এএফপি’র।

১৮ ফেব্রুয়ারি জেরুজালেমে আমেরিকার ইহুদি নেতাদের সম্মেলনে অবসরপ্রাপ্ত সামরিক প্রধান গ্যান্টজ বলেন, ‘বিশ্ব এবং হামাস নেতাদের অবশ্যই জানানো দরকার যে রমজান নাগাদ আমাদের জিম্মিরা বাড়িতে না ফিরলে রাফাহ এলাকাসহ সর্বত্র যুদ্ধ চলবে।’

মুসলমানদের পবিত্র রমজান মাস আগামী ১০ মার্চ থেকে শুরু হবে।

ইসরাইল সরকার শহরটিতে তাদের পরিকল্পিত হামলার জন্য এরআগে কোন নির্দিষ্ট সময়সীমা এভাবে বেঁধে দেয়নি। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধে গৃহহীন হয়ে পড়া ১৭ লাখ ফিলিস্তিনের অধিকাংশ সেখানে আশ্রয় নিয়েছে।

এদিকে ব্যাপক হতাহতের সম্ভাবনার আশঙ্কা থেকে বিদেশি সরকার এবং দাতা সংস্থাগুলো হামলা থেকে রাফাহ শহরকে রেহাই দেয়ার জন্য ইসরাইলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে। চারমাস যুদ্ধ চলাকালে স্থল সেনারা শহরটিতে কোন হামলা চালায়নি। এটি হচ্ছে গাজার একটি গুরুত্বপূর্ণ শহর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজার রাফাহ শহরে অভিযানে রমজান পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইসরাইল

আপডেট সময় ০৫:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪