ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর ডিএসএ’র দ্বিতীয় বিভাগ ক্রিকেট : রেইনবোকে ৩ উইকেটে হারিয়েছে প্রত্যাশা

ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করে বিজয়ী প্রত্যাশা ক্রীড়াচক্রের শাদাত। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চতুর্থ ম্যাচে ‘ডি’ গ্রুপের রেইনবো ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করেছে প্রত্যাশা ক্রীড়াচক্র। ১০ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রত্যাশা ক্রীড়াচক্রের অধিনায়ক লিমন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে অধিনায়ক টুকুর রেইনবো ক্রিকেট ক্লাব। তারা ২৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে। (লিমন ৪০, রিয়াজ ৩৩, মাহফুজুল ২৩, রাকিবুল ১৫, রাজন ১৪, জনি ২/২৯, রাব্বি ২/২৯, আলভি ২/৩৬, ফয়সাল ১/১৬, লিমন ১/৭, দ্বীপ ১/১২, কাউসার ১/০)।

দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে প্রত্যশা ক্রীড়াচক্র। তারা ২৮.৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৫ রান করে জয় তুলে নেয় নিজের ঘরে। তারা ম্যাচ জিতেছে ৩ উইকেটে।(শাদাত ৪০, আলভি ২৯, লিমন ২৪*, ফয়সাল ৮*, অমৃত ৪/২৯, রিয়াজ ১/৩২, মাহফুজ ১/৩৬, নিরব ১/৮)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী প্রত্যাশা ক্রীড়াচক্রের শাদাত। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস ও রিপন দাম।

ম্যাচ শেষে ম্যাচসেরা শাদাতের হাতে পুরস্কার তুলে দেন জামালপুর ডিএসএ ক্রিকেট উপ-কমিটির সদস্য সাব্বির হোসেন শ্যামল।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর ডিএসএ’র দ্বিতীয় বিভাগ ক্রিকেট : রেইনবোকে ৩ উইকেটে হারিয়েছে প্রত্যাশা

আপডেট সময় ০৮:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪