ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ব্রিটিশ তেল ট্যাংকারে হামলার পর হুথিদের অবস্থানে যুক্তরাষ্ট্রের হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

মার্কিন বাহিনী হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে।

এই ক্ষেপণাস্ত্র ২৭ জানুয়ারি ভোরে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছিল। ইরান-সমর্থিত বিদ্রোহীরা এডেন উপসাগরে একটি ব্রিটিশ ট্যাঙ্কারে হামলার কয়েক ঘন্টা পর তারা একটি অনুরূপ হামলার প্রস্তুতি নিয়েছিল।

বাণিজ্য রুটে জাহাজগুলোতে হামলার ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী যৌথ হামলা শুরু করেছে। বিদ্রোহীরা বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা এই হামলা চালায়। ওয়াশিংটনও একতরফা বিমান হামলা চালিয়েছে এবং হুথিরা তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, তারা শনিবার ভোরে হুথিদের উপর আরেকটি হামলা চালিয়েছে। সেখানে ‘লোহিত সাগরে লক্ষ্য করে জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল’।

সেন্টকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘পরে বাহিনী আত্মরক্ষার্থে ক্ষেপণাস্ত্রটিতে নিক্ষেপ করে এবং ধ্বংস করে দেয়।’

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আগের দিন সন্ধ্যায় ইয়েমেনি নৌবাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্রিটিশ তেল ট্যাঙ্কার মার্লিন লুয়ান্ডা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ব্রিটিশ তেল ট্যাংকারে হামলার পর হুথিদের অবস্থানে যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট সময় ০৬:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪