ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

আমাদের মূল সুর কর্মসংস্থানের মাধ্যমে গরিবি হটাও আন্দোলনে সফল হওয়া : আবুল কালাম আজাদ এমপি

সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের মূল সুর হবে কর্মসংস্থানের মাধ্যমে গরিবি হটাও আন্দোলনে সফল হওয়া। দারিদ্র বিমোচন করা। আমি, আপনি, আমরা সবাই মিলে জামালপুরকে উন্নত, সমৃদ্ধ করতে চাই।

১৫ জানুয়ারি বিকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মরত এনজিওদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

তিনি আরও বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বেসরকারি সংস্থাগুলোর কোথায় কি ধরনের কাজ আছে সে তথ্য, উপাত্ত নিয়ে আগামী ১০ দিনের মধ্যে একটি মানচিত্র তৈরি করতে হবে। সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে অধিক সচেতন ও তৎপর হতে হবে। এ জন্য এনজিও অ্যাপস খুলতে হবে। কোন ব্যক্তির নয় সমষ্টির উন্নয়নে আমি সবধরণের সহযোগিতা ও নিজেকে নিবেদন করতে চাই।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক জেলা সমন্বয়ক ওমর ফারুক, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সূর্য তরুণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ।

সভার শুরুতে পরিচয় পর্ব শেষে উপস্থিত এনজিও প্রতিনিধিরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সবাই স্ব স্ব সংস্থার কার্যবিবরণী সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেন। বিশেষ করে যে সকল সংস্থার ট্রেডভিত্তিক প্রশিক্ষণ আছে। পাশাপাশি কর্মসংস্থান করার সুযোগ আছে।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে দুইমাসের মধ্যে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এরপর আমরা গ্যাপগুলো পূরণে কাজে নামতে চাই। এর পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলোকে জামালপুরে আমন্ত্রণ জানানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

আমাদের মূল সুর কর্মসংস্থানের মাধ্যমে গরিবি হটাও আন্দোলনে সফল হওয়া : আবুল কালাম আজাদ এমপি

আপডেট সময় ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪