ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোপালপুরে খড়ের পাল্লায় আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি আশংকা

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকায় তিনটি খড়ের পাল্লায় আগুন লেগে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ১৪ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিস ইউনিট ও স্থানীয় সূত্র জানায়, গোপালপুর তেমাথা পুল সংলগ্ন এলাকায় মানিক মিয়া নামে এক ব্যক্তির ক্রয়কৃত খড় সেখানে স্তূপ করে রাখে।

১৪ জানুয়ারি সন্ধ্যায় ওই খড়ে আগুন লেগে যায়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, সদরের গোপালপুর তেমাথা পুল এলাকায় মানিক মিয়া (ড্রাইভার) নামে এক ব্যক্তির খড়ের তিনটি পাল্লায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খড়ের পাল্লা ছাড়া অন্য কোন ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত মানিক মিয়া জানান, আমার ক্রয়কৃত তিনটি খড়ের পাল্লায় আগুন লেগে পুড়ে যায়। এতে আমার আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এসআই মোহাম্মদ আলী জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনটি খড়ের পাল্লা পুড়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

গোপালপুরে খড়ের পাল্লায় আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি আশংকা

আপডেট সময় ০৬:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪