ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই

বকশীগঞ্জে শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন দিল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম ১৩ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বাট্টাজোর ইউনিয়নের নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ২০তম চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন চক্ষু সেবা কার্যক্রমের উদ্যোক্তা শাখাওয়াত হোসাইন, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, শিক্ষক আবু সাইদ।

চক্ষু চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।

অত্র এলাকার ২০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এছাড়াও শাখাওয়াত হোসেনের সার্বিক সহযোগিতায় চোখের ছানি পড়া রোগীদের স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

উত্তর রহিমপুর এলাকার কৃতি সন্তান শাখাওয়াত হোসাইন বলেন, সমাজের অসহায়, দরিদ্র ব্যক্তিরা চোখের সমস্যা নিয়ে বছরের পর বছর পার করলেও অর্থের অভাবে তারা চিকিৎসা করতে পারেন না তাই আমি বিনামূল্যে দরিদ্র মানুষের জন্য চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

বকশীগঞ্জে শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন দিল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

আপডেট সময় ০৮:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪