ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছরের কারাদণ্ড

চৌধুরী কুদরতে খোদা

চৌধুরী কুদরতে খোদা

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর-২ (ইসলামপুর) আসনে চৌধুরী কুদরতে খোদা ওরফে আইয়ুব আলী নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উৎকোচ গ্রহণ করায় ৭ জানুয়ারি রাতে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ এই আদেশ দেন।

৮ জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম। আদেশের সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি দিবাগত রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কুদরতে খোদা ওরফে আইয়ুব আলী ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, আজ দন্ডিত ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গতকাল রাতে আমার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।

উল্লেখ্য, জামালপুর-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস. এম. শাহিনুজ্জামান শাহীনের সমর্থক বাবু, লাভলু, বোরহান স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কুদরতে খোদা ওরফে আইয়ুব আলীকে ২৫ হাজার টাকা উৎকোচ প্রদান করে। বিষয়টি টের পেয়ে তাকে হাতে নাতে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সোপর্দ করে স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন রাতেই ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৬:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪