ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

জাল ভোট হলে প্রিজাইডিং ও পোলিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে : ইসি হাবিব

পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসি মো. আহসান হাবিব খান। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

কোথাও জাল ভোটের প্রমাণ পেলে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান।

২৭ ডিসেম্বর দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে ইসি হাবিব বলেন, আইডি কার্ডের ছবির সঙ্গে মিলিয়ে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করাতে হবে। কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেবেন। কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়।

‘নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে’ বলে হুঁশিয়ারি করেন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘কোনো টলারেন্স নেই, জিরো টলারেন্স। সততা, স্বচ্ছতা এবং সুন্দর ভোটের ব্যাপারে জিরো টলারেন্স। এটার জন্য সহযোগিতা কিন্তু সবার দরকার। প্রার্থীদের দরকার, তারা সহযোগিতা করবেন।’

নির্বাচন কমিশনার হাবিব বলেন, ‘আমার সঙ্গে এখানে যারা আছেন সবাই পরীক্ষিত। তারা আমাদের অনেক ইলেকশনে সহযোগিতা করে প্রমাণ করেছেন। তারা সঠিক নির্বাচনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগী হয়ে কাজ করছেন।’

‘নির্বাচন সুষ্ঠু করতে বয়স্ক কমিশনাররা শুধু জীবনটা দেওয়া ছাড়া সব কিছু করছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন। সবার সহযোগিতায় পৃথিবীর কাছে, নিজের বিবেকের কাছে যেন প্রমাণ করতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় পাথেয় হয়ে থাকে’ বলেন আহসান হাবিব খান।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত

জাল ভোট হলে প্রিজাইডিং ও পোলিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে : ইসি হাবিব

আপডেট সময় ০৪:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩