ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

৩০ লাখ শহীদের স্মরণে বকশীগঞ্জেও চারা গাছ রোপণ

বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে ৩০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।

১৮ জুলাই সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, শিক্ষক অনুপ কুমার সেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৭০০ গাছের চারা রোপণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি

৩০ লাখ শহীদের স্মরণে বকশীগঞ্জেও চারা গাছ রোপণ

আপডেট সময় ০৮:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮