ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে এপির উদ্যোগে বিনা মূল্যে বীজ বিতরণ

জামালপুরে বীজ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:

পুষ্টির অভাব দূর করা এবং বাড়তি আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে বাড়ির আঙ্গিনায় সবজি বাগান তৈরিতে উৎসাহিত করতে লক্ষভুক্ত পরিবারগুলোর মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন শতাধিক কৃষাণী এ প্রশিক্ষণের আওতায় এসেছে।

২৮ নভেম্বর উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে বীজ বিতরণ উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

লক্ষ্মীরচরে বীজ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, নগর উন্নয়ন কমিটির সভাপতি জেসমিন আক্তার, আনিছুর রহমান, মাহবুবুর রহমান, শেফালী বেগম, সাধারণ সম্পাদক মামুন মিয়া, হালিম চৌধুরী প্রমুখ।

শরিফপুরে বীজ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

এর আগে সবজি বাগান তৈরি, পরিচর্যার কৌশল ও কারিগরি দক্ষতা অর্জনের জন্য জামালপুর পৌরসভা, লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নের তিন শতাধিক কৃষাণীদের নিয়ে ১৫টি ভেন্যুতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রশিক্ষণ দলে ২০ জন করে কৃষাণী অংশগ্রহণ করেন।

২৮ নভেম্বর কর্মএলাকায় কৃষাণীদের মাঝে চিচিঙ্গা, সীম, ডাটা, মূলা, পালং শাক, লাল শাক, ঢেঁড়শের বীজ এবং সবজি বাগান সুরক্ষার জন্য নেট বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে এপির উদ্যোগে বিনা মূল্যে বীজ বিতরণ

আপডেট সময় ০৮:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩