ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

উপকূলে আঘাত হেনে দুর্বল ‘মিধিলি’, কমেছে সতর্ক সংকেত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। ১৭ নভেম্বর বেলা চারটার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘মিধিলি’ দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপৎ সংকেত নামিয়ে ৩ নম্বর দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে ১৭ নভেম্বর বেলা ১টার দিকে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। পরের দুই ঘণ্টায় বৃষ্টি ঝরাতে ঝরাতে বেলা ৩টার দিকে তা পুরোপুরি স্থলভাগে উঠে আসে। এরপর ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়ে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই ঘূর্ণিবায়ুর চক্র স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে হতে এক পর্যায়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

উপকূলে আঘাত হেনে দুর্বল ‘মিধিলি’, কমেছে সতর্ক সংকেত

আপডেট সময় ০৭:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩