ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি শুরু হয়।

পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু থেকে গত পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগে উল্লেখযোগ্য অবদান তুলে ধরেন।

উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়ার সঞ্চালনায় এছাড়াও উপেজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, শহর যুবলীগ আহ্বায়ক মনিরুজ্জামান লাজু, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ইসলামপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৫:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩