ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ২০ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। জিহাদি হামলায় নিহতদের এক দাফন অনুষ্ঠান থেকে ফেরার সময় তাদের গাড়ি এই বিস্ফোরণের শিকার হয়। বুধবার সরকারপন্থী মিলিশিয়া ও স্থানীয় বাসিন্দারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মিলিশিয়া ও বাসিন্দারা জানান, সোমবার রাতে ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের (আইএসডব্লিউএপি) সাথে সম্পৃক্ত জঙ্গিরা ইয়োবে রাজ্যের একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জনকে হত্যা করে। জিহাদিদের গবাদি পশু দিতে অস্বীকার করায় তারা গ্রামবাসীদের ওপর এ হামলা চালায়।

সংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার লোকজনের অংশগ্রহণে ইয়োবে রাজ্যের গিদাম জেলার কায়ায়ায় নিহতদের দাফন অনুষ্ঠিত হয়।

এ দাফন অনুষ্ঠানে অংশগ্রহণের পর পার্শ্ববর্তী কারাবিরি দগ্রামের ২২ জন মোটর চালিত একটি যানে বাড়ি ফেরার সময় তারা জিহাদিদের পেতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়।

সেনাবাহিনীকে সহযোগিতা করা জিহাদি বিরোধী মিলিশিয়ার সদস্য গ্রেমাহ বুকার বলেন, ‘এ বিস্ফোরণে ২০ জন নিহত এবং দুইজন মারাত্মকভাবে আহত হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ২০ জন নিহত

আপডেট সময় ০৬:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩