ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা বুলবুল কাকলি।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের বডসরা ও সাতপোয়া ইউনিয়নের উত্তর চুনিয়া পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা বুলবুল কাকলি।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বদ্ধপরিকর। নারীদের সকল উন্নয়ন কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। আগামী নির্বাচনে নারীদের ভোট নৌকার ভোট, নারীদের ভোট শেখ হাসিনার ভোট। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখাতে চাই আপনাদের ভোটের মাধ্যমে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সারথি হিসাবে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আগামী সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান হেলালকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি করেন তিনি।

আওয়ামী লীগ নেত্রী রোজিনা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাতপোয়া ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য চান মিয়া, সাতপোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩