ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শফিউর রহমানসহ অন্যান্য অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমেই নাগরিকরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জানতে পারবে। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় তথ্য অধিকার আইন ও প্রয়োগ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন।

জামালপুর জেলার ৭৪টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উপর পরিচালিত পর্যবেক্ষণ জরিপের প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন।

প্রতিবেদনে জানানো হয়, ৭৪টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মধ্যে ১১টিতে শতভাগ, ৪১টিতে ৫০ ভাগের বেশি ও ২১টিতে ৫০ ভাগের কম তথ্য হালনাগাদ করা হয়েছে আর ১টিতে কোন তথ্য হালনাগাদ করা হয়নি।

পর্যবেক্ষণ জরিপের ভিত্তিতে সকল দপ্তরের ওয়েবসাইটে তথ্য হালনাগাদের আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

আপডেট সময় ১০:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩