ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

হরিপুরে ভ্রাম্যমাণ নৌকায় বালু তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর পৌরসভার ভাঙন কবলিত হরিপুর গ্রামে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ নৌকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের দু’জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ জুলাই দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম এ অভিযান চালান।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের দলটি ১৭ জুলাই বেলা ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত হরিপুর গ্রামে যায়। এ সময় ড্রেজার মেশিন বহনকারী দু’টি ভ্রাম্যমাণ নৌকায় অন্তত ২০ জন শ্রমিক দু’টি ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে নৌকা ভরছিল। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি টের পেয়ে তারা দ্রুত কেটে পড়ে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম গ্রামবাসীদের সহায়তায় বালু উত্তোলনকারী চক্রের দু’জনকে আটক করতে সক্ষম হয়। আটক দু’জন হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের মৃত আহম্মদ মাস্টারের ছেলে আল ফারুক ভুট্টু (৪০) এবং লাঙ্গলজোড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে মো. সুজন হোসেন (৩৭)। ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় আটক দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা পরিশোধ করে তারা মুক্তি পান।

নির্বাহী হাকিম এস এম মাজহারুল ইসলাম এ অভিযানের সত্যতা নিশ্চিত করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি বাংলার চিঠি ডটকমকে জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

হরিপুরে ভ্রাম্যমাণ নৌকায় বালু তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ১১:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮