ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

দেওয়ানগঞ্জে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আমিনুল ইসলাম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে নিখোঁজ হওয়া আমিনুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুরে জিঞ্জিরাম নদী থেকে তার মরদেহ উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আমিনুল ইসলাম উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

জানা গেছে, ৩ সেপ্টেম্বর সকালে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সবুজ পুর গ্রামের আমিনুল ইসলাম তার দুই সহপাঠিকে নিয়ে বাড়ির পাশে জিঞ্জিরাম নদীতে মাছ ধরে গোসল করার সময় পানির স্রোতে নিখোঁজ হয়। তার সহপাঠিরা খোঁজাখুজি করে না পেয়ে আমিনুল ইসলামের স্বজনদের জানান। স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে জানালে জামালপুর ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩