ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে নিখোঁজের তিনদিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কৃষক আনোয়ার হোসেন

কৃষক আনোয়ার হোসেন

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিলের পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। এর আগে ২৯ আগস্ট সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হন। আনোয়ার হোসেন পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ আগস্ট সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান আনোয়ার হোসেন। এর পর সে আর বাড়ি ফিরে নি। তার আত্মীয় স্বজনা তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

১ সেপ্টেম্বর সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহটি দেখতে পায়।

পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে সকাল ১০টার দিকে গলাকাটি বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বকশীগঞ্জে নিখোঁজের তিনদিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩