ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

দেওয়ানগঞ্জে আবাসনের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

আবাসনের দাবিতে সানন্দবাড়ীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে ভূমিহীন জনগোষ্ঠী পরিবারের জন্য আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের আয়োজনে ৩১ ভূমিহীন জনগোষ্ঠী পরিবারের জন্য আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণ হরিজন, তুলসী হরিজন, দুলাল দাস, মতি কৃষ্ণ, স্মৃতি, শ্যামল হরিজন, বিশ্বনাথ হরিজন প্রমুখ।

জানা গেছে, রাজধানীসহ সারাদেশে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। হরিজন জনগোষ্ঠী দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ পরিষ্কার-পরিচ্ছন্নতা করে মানুষের সুস্বাস্থ্য রাখার পবিত্র দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে এই জনগোষ্ঠী ভূমিহীন। সানন্দবাড়ীতে নিজস্ব ভূমি না থাকায় অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ।

হরিজন নেতা সুজন হরিজন জানান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হরিজনরা কিছু সুযোগ সুবিধা ভোগ করলেও ইউনিয়ন পর্যায়ে নিয়োজিত হরিজনদের সুযোগ সুবিধা একেবারেই কম।

হরিজনদের সন্তানরা স্কুলে ভর্তি হতে গেলে বিভিন্ন বাধার মুখে পড়ে। একইভাবে চাকরি জীবনে, সামাজিক ও পারিবারিক জীবনে প্রতিনিয়ত হাজারো সমস্যা মোকাবেলা করে বেঁচে থাকতে হয় এ সম্প্রদায়ের লোকজনকে।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে হরিজন সম্প্রদায়ের ৩১ পরিবারের জন্য আবাসনের দাবি জানান হরিজন জনগোষ্ঠী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

দেওয়ানগঞ্জে আবাসনের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

আপডেট সময় ০৪:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩