ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে নগর উন্নয়ন কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা

ডেঙ্গু প্রতিরোধে এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশে চলমান ভয়াবহ স্বাস্থ্য সমস্যা ডেঙ্গু রোগ প্রতিরোধে এবং এডিস মশা নিধনে জামালপুর পৌরসভাধীন দেউরপাড় চন্দ্রা নগর উন্নয়ন কমিটির উদ্যোগে ১২ আগস্ট এলাকায় সচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

শোভাযাত্রাটি দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে উন্নয়ন সংঘ চাইল্ড সিটিতে এসে শেষ হয়। এর আগে দেউরপাড় চন্দ্রা জামতলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির সভাপতি আবুল হাসেম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। এসময় অন্যান্যের মাঝে অংশ নেন সংস্কৃতিকর্মী বাহাউদ্দিন খান, জিহাদসহ এলাকার শাতাধিক নারী, পুরুষ, শিশু এবং কমিটির সদস্যরা।

দিনব্যাপী এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধ, বাল্যবিয়ে, মাদক, জুয়া, পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মাইকিং করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে এলাকায় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

উল্লেখ উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম(এপি) এর প্রেরণা ও কারিগরি সহায়তায় গঠিত দেউরপাড় চন্দ্রা নগর উন্নয়ন কমিটি এলাকাবাসী সহায়তায় নানামুখী উন্নয়ন কাজ বা ছোট ছোট উদ্যোগ নিয়ে ইতিবাচক পরিবর্তনে কাজ করছে। এর আগে এলাকার গর্ভবতী, প্রসূতি ও নবজাতক পরিবারের মাঝে ১০টি করে ফল ও কাঠ গাছের চারা উপহার দিয়েছে। বাল্যবিয়েবিরোধী শোভাযাত্রা করেছে। ভবিষ্যতে এলাকা থেকে সকল প্রকার অসামাজিক কার্যক্রম বন্ধে এবং শিশুদের সর্বোত্তম সুরক্ষায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেউরপার চন্দ্রাকে আদর্শ একটি গ্রাম প্রতিষ্ঠা করা হবে বলে কমিটির সভাপতি আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এ প্রতিনিধিকে জানান।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে নগর উন্নয়ন কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা

আপডেট সময় ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩