ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

রাজাকার পরিবারের সদস্যদের সরিষাবাড়ীর মাটিতে ঠাঁই নেই : ডা. মুরাদ হাসান এমপি

সমাবেশে বক্তব্য রাখেন ডা. মুরাদ হাসান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি সরিষাবাড়ীতে দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচিত করা প্রসঙ্গে বলেছেন, ‘এটা ২০১৪ সাল না, লাঙ্গলের জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, তেন পার্টি তেন পার্টি—কোনো ভোট নাই।’

জামালপুরের সরিষাবাড়ীতে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩১ জুলাই সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ মোকাবেলায় তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মুরাদ হাসান বিএনপি প্রসঙ্গে বলেন, বিএনপির শাসনামলে সন্ত্রাস-দুর্নীতি, নৈরাজ্যের রাজত্ব কায়েম হয়েছিল। বিএনপি নির্বিচারে মানুষ হত্যা করেছে, বোমাবাজি করেছে, অসংখ্য মা-বোনকে ধর্ষণ করেছে। মামলা-হামলা করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে এলাকাছাড়া করেছিল, জমি দখল করেছিল। তাদের চেহারা ভোলা যাবে না, এই ইতিহাস ভোলা যাবে না। তারা আবারো অগ্নিসন্ত্রাস করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। রাজপথে তাদের মোকাবেলা করা হবে বলে তিনি জানান।

সমাবেশে নেতাকর্মীবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

তিনি আরো বলেন, কোনো রাজাকার পরিবারের সদস্যদের সরিষাবাড়ীর মাটিতে ঠাঁই হবে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষে দল আওয়ামী লীগকে আবারো দেশ পরিচালনায় আনতে হবে বলে তিনি তার বক্তব্যে বলেন।

সমাবেশের আগে বিকেলে পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউসি বাঙালি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়।

এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, লুৎফর রহমান লুলু, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

রাজাকার পরিবারের সদস্যদের সরিষাবাড়ীর মাটিতে ঠাঁই নেই : ডা. মুরাদ হাসান এমপি

আপডেট সময় ১১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩