ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ২৭ জুলাই সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন সেলিম, মীর কাইয়ুম, জাহিদুল ইসলাম রাজু, এস এম মেহেদী হাসান, জাহিদুর রহমান সুমন, আনোয়ার হোসেন সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুবেল, আনোয়ারুল ইসলাম সুজন, জাহিদ রানা সরদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সাগর, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান মিলন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কাকলি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শাবিবুর রহমান টিটু, আল সাদী, মুগ্ধ, রবিনসহ জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহাম্মেদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির শ্রেষ্ঠ শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এক সময় ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৪ সালের ২৭ জুলাই, আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সে প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রতিটি স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক লীগ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আমরা বাহাউদ্দীন নাসিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে আজকে স্বেচ্ছাসেবক লীগ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রের দ্বায়িত্বে বসিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আজকের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই হোক আমাদের অঙ্গীকার।

বিকেলে সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাঁটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত হবে বলে জানান নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩