ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ইমার্জিং এশিয়া কাপ : সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের

বাংলারচিঠিডটকম ডেস্ক : ৩৭ রানের শেষ ৭ উইকেট হারিয়ে ভারতের কাছে পরাজিত হয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ ‘এ’ দল।

২১ জুলাই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৫১ রানে হেরে যায় বাংলাদেশ। ২১২ রানের টার্গেটে ১৬০ রানে গুটিয়ে যায় জয়-সৌম্যরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। ভারতের টপ অর্ডার ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। টপ অর্ডারে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার অভিষেক শর্মা।

এমনকি বাংলাদেশের বোলারদের দারুন বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ভারতের মিডল অর্ডার ব্যাটররাও। এক প্রান্ত আগলে লড়াই করেছেন অধিনায়ক ইয়াশ ধুল। ইনিংসের শেষ ওভার পর্যন্ত লড়াই করেছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৬টি চারে ৬৬ রান করেন ধুল। ৫ বল বাকী থাকতে ২১১ রানে অলআউট হয় ভারত।

বাংলাদেশের তানজিম হাসান সাকিব-মাহেদি হাসান রাকিবুল হাসান ২টি করে এবং রিপন মন্ডল-সাইফ হাসান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

২১২ রানের টার্গেটে বাংলাদেশকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও তানজিদ হাসান। ৭৬ বলে ৭০ রানের জুটি গড়েন তারা। জুটিতে ৬টি চারে ৩৮ রান তুলে ফিরেন নাইম।

হাফ-সেঞ্চুরির পর বিদায় নেন তানজিদ। ৮টি চারে ৫৬ বলে ৫১ রান করেন তিনি। তিন নম্বরে নামা জাকির হাসান ৫ রানের বেশি করতে পারেননি।

চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। ২৪ দশমিক ৩ ওভার শেষে ৩ উইকেটে ১২৩ রান পায় বাংলাদেশ। এরপরই ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে। ভারতের বাঁ-হাতি স্পিনার নিশান্ত সিন্দুর ঘুর্ণিতে পড়ে ৩৪ দশমিক ২ ওভারে ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ।

সাইফ ২২, জয় ২০, সৌম্য ৫, আকবর আলি ২, মাহেদি ১২ ও রিপন মন্ডল ৫ রান করেন। ভারতের সিন্দু ২০ রানে ৫ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের ধুল।

দিনের আরেক সেমিফাইনালে পাকিস্তান ৬০ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকাকে। আগামী ২৩ জুলাই থেকে কলম্বোতে ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ইমার্জিং এশিয়া কাপ : সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের

আপডেট সময় ১০:১৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩