ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে।

৩০ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি নেতাদের দেওয়া নেতিবাচক ও দুরভিসন্ধিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়েছে।

‘এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি আজ রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে। বিএনপি নেতাদের এ ধরণের বাস্তবতা বিবর্জিত বক্তব্য তাদের অন্তর্জ্বালার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার আনন্দ উদযাপন করছে। বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয়-স্বজনের সাথে ঈদ উৎসব উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে গিয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি অনুকূল ও স্বস্তিদায়ক হওয়ায় পদ্মাসেতু এবং বঙ্গবন্ধুসেতুর উপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। কোন প্রকার দুর্ভোগ-দুর্যোগ ছাড়া আনন্দ মনে সাধারণ মানুষের ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক সেটা তারা চায় না। জনগণ কষ্টে থাকুক আর তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই বিএনপি নেতাদের বাসনা। বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতোটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর অনেক দেশে খাদ্যমূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সেইসব দেশের বাজারে খাদ্যদ্রব্য রেশনিং করা হচ্ছে। বর্তমান সরকার দেশের জনগণের কাছে খাদ্য সরবরাহ স্থিতাবস্থা এবং খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি বিতরণ করছে।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দখলে উন্মত্ত হয়ে বিএনপি নেতারা বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরণের বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ বানোয়াট তথ্য দিয়ে সরকার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানামুখি অপপ্রচার চালাচ্ছে। অনুরূপভাবে সাজানো ও সম্পূর্ন মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে তারা বিদেশী প্রভুদের কাছে তথাকথিত জুলুম-অত্যাচারের কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির ধ্বংসাত্মক ও মিথ্যাচারের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। আগামীতেও দেশের জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল দেশবিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিরোধ করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩