ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার : মতিয়া চৌধুরী

মেধাবী শিক্ষার্থীর হাতে আর্থিক প্রণোদনা তুলে দেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার’। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিদ্যুতের আলোতে পড়ার জন্য বিন্যামূল্যে বই দিয়েছে। ২৫ জুন সকালে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরের মুজিবশতবর্ষ মঞ্চে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদরাসার তৃতীয় শ্রেণির সেরা ২০ জন, চতুর্থ শ্রেণির সেরা ৫ জন, পঞ্চম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সেরা ২০ জন, সপ্তম শ্রেণির সেরা ২০ জন, অষ্টম শ্রেণির সেরা ১০ জন ও নবম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা ও মাধ্যমিক পর্যায়ে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ জোড়া করে লোহার বেঞ্চ বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা চরে উচ্চফলনশীল ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি

শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার : মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৬:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩