ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

মাজার জিয়ারত করে মির্জা আজমের নির্বাচনী প্রচারণা শুরু

দুরমুঠে হযরত শাহ কামালের (রহ.) মাজার জিয়ারত করেন প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ১১ ডিসেম্বর সকালে মেলান্দহ উপজেলার দুরমুঠে হযরত শাহ্ কামালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

প্রথম দিনেই তিনি মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন, কুলিয়া ইউনিয়ন ও শ্যামপুর ইউনিয়নের কেন্দ্র ভিত্তিক বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পথসভাগুলোতে মির্জা আজম বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১০ বছরে দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। যার প্রতিফলন দেশের জনগণ পেয়েছেন। সরকারের সাফল্যের কারণে আজ জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে গেছে সকল ধরনের সুবিধা।

নৌকা প্রতীকে ভোট প্রার্থনা ও নির্বাচনী প্রচারণায় প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

তিনি আরো বলেন, ঘরে বসেই দেশের জনগণ আজ বিশ্বের সকল সুবিধা ভোগ করছে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ ও দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খালেকুজ্জামান জুবেরীসহ স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

মাজার জিয়ারত করে মির্জা আজমের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় ১০:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮