ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনকে ন্যাটোতে টানার চেষ্টা থেকেই যুদ্ধের সূত্রপাত : হেনরি কিসিঞ্জার

বাংলারচিঠিডটকম ডেস্ক : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভূক্ত করা যুক্তরাষ্ট্রের মারাত্বক ভুল ছিল এবং যা বর্তমান সংঘাতের দিকে পরিচালিত করেছে।

২৬ মে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তার মতে, শতাব্দীর পর শতাব্দী ধরে, রাশিয়া এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য প্রভাব উপভোগ করেছে কিন্তু ইউরোপের প্রতি দেশটির অবস্থান দ্বিধাবিভক্ত ছিল। পশ্চিম থেকে আগত সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক থাকা সত্ত্বেও রাশিয়া তার নিজস্ব উন্নয়নের জন্য পশ্চিমের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল।

কিসিঞ্জার মনে করেন, এই প্রবল দ্বিধাদ্বন্দ্ব ইউক্রেন সংঘাতের দিকে নিয়ে গেছে।

‘আমি মনে করি ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি একটি মারাত্বক ভুল এবং এটি যুদ্ধের দিকে পরিচালিত করেছে।’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাইডেন প্রশাসন ‘অনেক কিছু’ সঠিকভাবে করেছে। ‘আমি ইউক্রেনে তাদের সমর্থন করি।’

সিনিয়র আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব জোর দিয়ে বলেছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে, ইউরোপে মিত্র দেশগুলোর উপর একটি রাশিয়ান আক্রমণ ঠেকানোর পরিপ্রেক্ষিতে ইউক্রেন যুদ্ধে জয়ী হয়েছে।’ যদিও তিনি মনে করেন ‘অন্যান্য বিপদ রয়েছে যা রাশিয়া থেকে তৈরি হতে পারে।’

২৭ মে কিসিঞ্জার তার শতবর্ষ উদযাপন করছেন। মার্কিন ইতিহাসে তিনিই একমাত্র কর্মকর্তা যিনি পররাষ্ট্র মন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উভয় দায়িত্ব পালন করেছেন। তিনি মার্কিন কূটনীতির পূর্বসূরী হিসেবে বিবেচিত হন। বিদেশ-নীতির বিষয়ে তার বাস্তব দৃষ্টিভঙ্গি ১৯৭০ এর দশকে বিস্তৃত পরিসরে ওয়াশিংটনের নীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইউক্রেনকে ন্যাটোতে টানার চেষ্টা থেকেই যুদ্ধের সূত্রপাত : হেনরি কিসিঞ্জার

আপডেট সময় ০৮:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩