ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

মাদককে লাল কার্ড দেখাল কলেজ শিক্ষার্থীরা

মাদককে লাল কার্ড দেখায় সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে বিকালে সরকারি বঙ্গবন্ধু কলেজ হল মিলনায়তনে এ সচেতনতামূলক সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক আলতাফ হোসেনের সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় মাদকের বিভিন্ন খারাপ দিক তুলে ধরে বক্তারা বলেন, যত বড় আঘাত, বেকারত্ব আসুক না কেনো মাদকের প্রতি আসক্ত হওয়া যাবে না। মাদক কখনো সমস্যার সমাধান হতে পারে না। মাদক পরিবারের সাথে সাথে সমাজ ও দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। মাদকে আসক্ত না হয়ে পড়ালেখায় আসক্ত হতে হবে। এতে ভবিষ্যৎ সাফল্য অর্জন হবে।

অনুষ্ঠান শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক শিক্ষার্থীদের মাঝে মাদককে লাল কার্ড প্রদর্শন করেন ও শিক্ষার্থীদেরকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাবের বিবরণ সম্বলিত জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

মাদককে লাল কার্ড দেখাল কলেজ শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩