ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

অভিন্ন মানদণ্ডে শেরপুর পুলিশ শ্রেষ্ঠ নির্বাচিত

‘শ্রেষ্ঠ জেলা’ পুরস্কারের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ জেলা’ নির্বাচিত হয়েছে শেরপুর। ১০ মে ওই ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।

ওই দিন ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএমের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জে গত এপ্রিলের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে গত মার্চ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে শেরপুর জেলা পুলিশ পুরস্কার লাভ করে।

সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বাংলারচিঠিডটকমকে বলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

অভিন্ন মানদণ্ডে শেরপুর পুলিশ শ্রেষ্ঠ নির্বাচিত

আপডেট সময় ০৭:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩