ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত থেকে গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে ৷ গত বছর তাকে অপসারণের পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার একটির জন্য ৯ মে রাজধানীর একটি আদালতে হাজিরা দেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। খবর এএফপি’র।

খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতাকর্মীরা তার গ্রেপ্তারের পর সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিল, কিন্তু, পুলিশ তাদের সতর্ক করেছে যে চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করার আদেশ কঠোরভাবে প্রয়োগ করা হবে।

খানকে ইসলামাবাদ হাইকোর্টে গ্রেপ্তার করে রাখা হয়েছে, নাকি অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

একটি দুর্নীতি মামলার কথা উল্লেখ করে ইসলামাবাদ পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে ‘কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।’

শত শত পিটিআই সমর্থক নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং স্থানীয় টিভি চ্যানেলগুলো আদালতের বাইরে বিশৃঙ্খল দৃশ্য দেখায়।

তাকে হত্যার ষড়যন্ত্রের জন্য একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগকে সেনাবাহিনী ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে সতর্ক করে দেওয়ার একদিন পর এই গ্রেপ্তার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩