ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

শেরপুরে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

গ্রেপ্তার ৫ আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার ৫ আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ইজিবাইক চালক উজ্জ্বল মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৮ মে বিকালে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪’র কমান্ডার মহিবুল ইসলাম খান।

গ্রেপ্তাররা হচ্ছে- হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি সদর উপজেলার রঘুনাথপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), চোরাই ইজিবাইকটি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত দুসরা ছনকান্দা কালাম বাজার এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে আবুল হোসেন (২৭), জামালপুর সদরের আজাহার আলীর ছেলে রুবেল হোসেন (৩৫), মৃত জিন্নত আলীর ছেলে সুলতান মিয়া (৪৫) ও আব্দুল করিমের ছেলে মঞ্জুরুল হক (৩০)।

র‌্যাব-১৪’র কমান্ডার মহিবুল ইসলাম খান বলেন, গত ২৮ এপ্রিল শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া এলাকার মৃত নূর ইসলাম ওরফে হলু শেখের ছেলে ও ৬ সন্তানের জনক উজ্জল মিয়া (৪২) তার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ভাড়ায় যাত্রীবহনে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৯ এপ্রিল সকালে পার্শ্ববর্তী খুনুয়া পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে উজ্জ্বল মিয়ার লাশ পাওয়া যায় এবং ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের ভাই সুজন মিয়া বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায়। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি দল গত ৭ মে রাজধানী ঢাকার ধামরাই কলেজ রোড থেকে ওই মামলার প্রধান সন্দিগ্ধ শামীম মিয়াকে আটক করে।

উদ্ধার ইজিবাইকের বিভিন্ন পার্টস ও যন্ত্রাংশ। ছবি: বাংলারচিঠিডটকম

কমান্ডার মহিবুল ইসলাম খান আরও বলেন, শামীমকে জিজ্ঞাসাবাদে সে ইজিবাইক চালক উজ্জ্বল মিয়াকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় তারা কয়েকজন ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ভীমগঞ্জ থেকে দশআনি যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করে। যাওয়ার পথে ইজিবাইক চালককে সদর উপজেলার ভীমগঞ্জ বাজারের কাছে ব্রিজের নিচে নিয়ে ইলেক্ট্রিক তার গলায় পেঁচিয়ে হত্যা করে লাশটি খুনুয়া পশ্চিমপাড়া এলাকায় ধান ক্ষেতের ভেতর ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইজিবাইকটি বিক্রির জন্য আবুল হোসেনকে দেয়।

এরপর আবুল হোসেন তার ভায়রা ভাই রুবেল হোসেনের সহায়তায় সুলতান মিয়ার বসতবাড়ির ধানের গোলার ভিতর ছিনতাইকৃত ইজিবাইকটির বিভিন্ন পার্টস ও যন্ত্রাংশ লুকিয়ে রাখে। আর ব্যাটারি মঞ্জুরুল ইসলাম নামে একজনের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে। পরবর্তীতে তাদের ৪ জনকেই আটক করা হয়।

কমান্ডার মহিবুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার পাঁচজনকেই সদর থানার মাধ্যমে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

শেরপুরে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৮:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩