ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচাঁন্দি এলাকায় অন্যমনস্ক হয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোহাগ স্থানীয় নান্দিনার একটি দোকানের কর্মচারী ছিলেন। নিহত সোহাগ ওই এলাকার জমশেদ আলীর ছেলে।

৬ মে রাত ১২টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৭৪৩ নং আপ ট্রেনে কাটা পড়ে ওই দোকান কর্মচারীর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মলি আক্তার (২৭) জানান, আমার স্বামী সোহাগ মিয়া ২০১৩ সাল হতে যক্ষা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি যক্ষা রোগের বিভিন্ন ওষুধ সেবন করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তিনি রাতে চোখে দেখতেন না এবং কানেও শুনতেন না। ৬ মে রাত ১২টার দিকে বাড়ির সামনে রেল লাইনের উপর দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

জামালপুর জিআরপি থানার ওসি গুলজার হোসেন জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

আপডেট সময় ০৭:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩