ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আলাবামায় জন্মদিনের উৎসবে গুলি হামলায় নিহত ৪, আহত ২৮

বাংলারচিঠিডটকম ডেস্ক : আলাবামায় একটি জন্মদিনের অনুষ্ঠানে শনিবার রাতে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই কিশোর। কর্মকর্তারা বলেছেন,এটি আমেরিকায় বন্দুকের গুলিতে সর্বশেষ সহিংস ঘটনা।

স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী মন্টগোমারির উত্তর-পূর্বে ছোট শহর ডেডেভিলে একটি ডান্স স্টুডিওতে এক সুইট সিক্সটিন পার্টিতে গুলি চালানো হয়। খবর এএফপি’র।

আলাবামার আইন প্রয়োগকারী এজেন্সির (এএলইএ) মুখপাত্র সার্জেন্ট জেরেমি বারকেট রোববার সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় দুঃখজনকভাবে চারজন প্রাণ হারিয়েছে এবং বিপূল সংখ্যক আহত হয়েছে।’

তিনি পরে উল্লেখ করেছেন যে ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কিন্তু কীভাবে গুলি হামলাটি চালানো হয়েছিল বা কেন সে সম্পর্কে বার্কেট আর কোনও বিশদ বিবরণ দেয়নি।

প্রায় ৩,০০০ বাসিন্দার ছোট সম্প্রদায় সম্পর্কে অ্যালেন বলেন, ‘সবাই শোকাহত।’

প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলা সম্পর্কে জানানো হলে, তিনি বলেন, বন্দুক সহিংসতায় নিহত তরুণ আমেরিকানদের জন্য জাতি আবার শোকাহত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়

আলাবামায় জন্মদিনের উৎসবে গুলি হামলায় নিহত ৪, আহত ২৮

আপডেট সময় ০৮:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩