ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভা

ইফতারের আগে দোয়ায় অংশ নেন অতিথি নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: রাজনৈতিক সম্প্রীতি উন্নয়নে জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

জামালপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি আওয়ামী লীগনেতা সামিউল আওয়াল ডনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএনপিনেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা ও জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও বিএনপির ৫০ জন অংশ নেন।

ইফতারের আগে দোয়ায় অংশ নেন নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, রাজনৈতিক সম্প্রীতি ও সহিষ্ণুতার উন্নয়ন, রাজনৈতিক সম্প্রীতি ও সহিষ্ণুতা চর্চা নিশ্চিতকরণে সুশীল সমাজের ভূমিকা, আন্তঃদলীয় রাজনৈতিক সংঘাত হ্রাস করা এবং রাজনৈতিক সংঘাত এড়াতে নেতৃবৃন্দের ইতিবাচক আচরণবিধি প্রণয়ন এবং স্বাক্ষর নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভা

আপডেট সময় ০৯:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩