ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক : উত্তর কোরিয়া সোমবার স্বল্পপাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি ছিল তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পাঁচ বছরের মধ্যকার বৃহত্তম যৌথ সামরিক মহড়া সম্প্রতি শেষ করেছে। আর সিউল ও ওয়াশিংটনের যৌথ উভগামী অবতরণ মহড়া চালানোর এই সময়ে উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

এদিকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই ধরনের সকল মহড়াকে আগ্রাসনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে এবং পিয়ংইয়ং এ ব্যাপারে বারবার সতর্ক করে দিয়ে বলেছে, তারা এসব মহড়ার জবাব দিতে ‘অপ্রতিরোধ্য’ পদক্ষেপ নেবে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর হোয়াংহাই প্রদেশের জুংওয়া এলাকা থেকে সকাল ৭ টা ৪৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২৪৭ টা) পূর্ব সাগর অভিমুখে উৎক্ষেপণ করা দুটি স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।’ এটি জাপান সাগর নামে পরিচিত বলেও উল্লেখ করা হয়।

তিনি আরো বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আরো উৎক্ষেপণের বিরুদ্ধে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।’

এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের গণমাধ্যম বলেছে, উভয় ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়ার আগে একটি অনিয়মিত গতিপথে উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

আপডেট সময় ০৭:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩