ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

জামালপুরে সনদ পেল খুদে কারাতে প্রশিক্ষণার্থীরা

জামালপুরে কারাতে প্রশিক্ষণ শেষে খুদে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ছবি : তানভীর আহমেদ হীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষে ২১ মার্চ প্রশিক্ষণার্থী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্শাল আর্ট ফাউন্ডেশন জামাপুরের মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন খুদে শিক্ষার্থীদের নিয়ে তিনদিনব্যাপী এই কারাতে প্রশিক্ষণের আয়োজন করে।

জামালপুরে কারাতে প্রশিক্ষণে অংশ নেয় খুদে শিক্ষার্থীরা। ছবি : তানভীর আহমেদ হীরা

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জ্বল। সাংবাদিক তানভীর আহমেদ হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আমিন রানা, মার্শাল আর্ট ফাউন্ডেশনের পরিচালক শোয়েব হোসেন, নতুন কুঁড়ি স্কুলের পরিচালক হাসান জামান কল্লোল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলার কোন সুযোগ নেই। তারা শুধু লেখা পড়াতেই ডুবে থাকে। সত্যিকারের মানুষ হতে হলে পড়ালেখার পাশাপাশি লেখাধুলা ও বিনোদনে ফিরে আসতে হবে। কারাতে প্রশিক্ষণ শিশুদের আত্মরক্ষায় আত্মবিশ্বাসী করে তুলবে। এছাড়াও মানসিক বিকাশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এর কোন বিকল্প নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামালপুরে সনদ পেল খুদে কারাতে প্রশিক্ষণার্থীরা

আপডেট সময় ১০:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩