ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জে উপজেলা পরিষদের সামনে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাররামরামপুর ইউনিয়ন পরিষদে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ দিবসটি উদযাপন করেছে। ১৭ মার্চ সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল মুজিব শামন, আল নোমান মো. আসাদ্দুজ্জামান লেমন, আব্দুল মমিন লাল মিয়াসহ ইউপিসদস্যগণ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত

আপডেট সময় ১২:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩