ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহণ

জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মুহাম্মদ খাজা আলমের সভাপতিত্বে নব-নির্বাচিত সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ ও সাধারণ সম্পাদক আইনজীবী ইসমত পাশাসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দ শপথগ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ও দায়রা জজ এহসানুল হক। এসময় অন্যান্যের মধ্যে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, জামালপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক আইনজীবী বীর মুক্তিযোদ্ধা ইসমত পাশা, বিদায়ী সভাপতি আইনজীবী মো. গোলাম নবী, আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ার, আইনজীবী নবাব আলী, আইনজীবী মো. আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বার ও কোর্টের মধ্যে সমন্বয় স্থাপন করে দ্রুত মামলা নিষ্পত্তির ওপর জোর দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভার পূর্বে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এছাড়া আয়োজিত অনুষ্ঠানের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী নুরুল করিম ছোটন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহণ

আপডেট সময় ০৯:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩