ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামালপুরে অনুষ্ঠান

জামালপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশু, কিশোরদের নিয়ে কেক কাটেন অতিথিরা।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শিল্পের উৎকর্ষ সাধন, সকলের জন্য শিল্প সংস্কৃতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাঙালি সংস্কৃতিকে প্রতিষ্ঠার লক্ষ্যে এবং বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতির ধারাবাহিকতাকে আরো গতিশীল করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি জামালপুর শিল্পকলা একাডেমি নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে জামালপুর শিল্পকলা একাডেমিতে শিশু, কিশোরদের নিয়ে কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।ছবি:বাংলারচিঠিডটকম

জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট নৃত্যশিল্পী আইনজীবী শামীম আরা, বিশিষ্ট সংগীতশিল্পী স্বপন রহমান, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, এমআই রাসেল প্রমুখ।

জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামালপুরে অনুষ্ঠান

আপডেট সময় ০৯:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩