ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি টাকা জিতলো কুমিল্লা

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের চ্যাম্পিয়ন দল হিসেবে দুই কোটি টাকা পুরস্কার পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মত শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রানার্স-আপ হবার সুবাদে ১ কোটি টাকা জিতেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা পেয়েছেন কুমিল্লার ওয়েষ্ট ইন্ডিয়ান ব্যাটার জনসন চার্লস। ম্যাচে ৫২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন চার্লস।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্ট-সেরার পুরস্কার হিসেবে ১০ লাখ এবং সেরা ব্যাটার হিসেবেও পাঁচ লাখ টাকা পেয়েছেন শান্ত।

টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭টি করে উইকেট শিকার করেছেন চ্যাম্পিয়ন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ায় দু’জনে যৌথভাবে ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ।

সেরা ফিল্ডারের পুরস্কার হিসেবে ৩ লাখ টাকা পেয়েছেন সিলেটের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১১টি ডিসমিসাল করেছেন মুশফিক।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি টাকা জিতলো কুমিল্লা

আপডেট সময় ০৫:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩