ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ থেকে বহিষ্কার

জাহিদুল ইসলাম তালুকদার জুমান

জাহিদুল ইসলাম তালুকদার জুমান

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ও বিভিন্ন কারণে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

বহিষ্কারের ওই চিঠিতে বলা হয় যে, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় অভিযুক্ত থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ থেকে বহিষ্কার

আপডেট সময় ০৭:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩