ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে মনসুর স্পোর্টিং চ্যাম্পিয়ন

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের বস্থাপানায় ও মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মনসুর স্পোর্টিং ক্লাব। ৩ ফেব্রুয়ারি বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মনসুর স্পোর্টিং ক্লাব ৩০-১৫ গোলে পূর্বাচল পরিষদকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-০৭ গোলে এগিয়ে ছিলো।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে লিগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও লিগ কামিটির সম্পাদক এস এম খালেকুজ্জামান স্বপনসহ ফেডারেশনের অন্যান্যরা।

টুর্নামেন্টের সেরা সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনসুর স্পোর্টিং ক্লাবের মো. সোহেল রানা।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে মনসুর স্পোর্টিং চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৭:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩