ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে ম্যানকেয়ার বিষয়ক জিও, এনজিও সভা

ইসলামপুরে জিও, এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: নারী পুরুষের সমতা, ন্যায্যতা এবং প্রতিটি ইতিবাচক কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিবার ও সমাজে স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যে ‘ম্যানকেয়ার এপ্রোচ’ বিষয়ে জামালপুরের ইসলামপুরে সরকারি, বেসরকারি সংস্থাসমূহের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

৩০ জানুয়ারি ইসলামপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভয় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান।

সভায় পারিবারিক কাজে ও সন্তান লালন পালনে নারীর পাশিপাশি পুরুষের অংশগ্রহণ, নারীকে আয়মূলক কাজের সাথে সম্পৃক্ত হতে সহযোগিতা করা, পরিবারের সকলের বিশেষ করে নারী ও মেয়ে শিশুর পুষ্টিকর খাবার নিশ্চিত করা, অর্থনৈতিক সিদ্ধান্তে নারীর অংশগ্রহণে সহযোগিতা করা, নারী ও শিশুর প্রতি পারিবারিক পর্যায়ের সকল প্রকার নির্যাতন বন্ধকরণে সহযোগিতা করাসহ জেন্ডার সমতা নিশ্চিতকরণে আলোচনা করা হয়।

উন্নয়ন সংঘের নিউট্রিশন সেনসেটিভ ভ্যালুচেইন্স ফর স্মল হোল্ডার ফার্মাস (এনএসভিসি) প্রজেক্ট, ইসলামপুর এর আয়োজনে সরকারি এবং স্থানীয় বেসরকারি সংস্থা ও সংগঠনের সাথে মেনকেয়ার এ্যাপ্রোচ নিয়ে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিউল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. নুরুন নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল খালেক, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের এপি ব্যবস্থাপক কমল পাল, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রজেক্টের ইসলামপুর উপজেলা জেন্ডার কর্মর্তা মনোয়ারা পারভীন।

সভার উদ্দেশ্য এবং কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন, এনএসভিসি প্রজেক্টের এম এ্যান্ড ই কর্মকর্তা মো. রেজাউল করিম।

উল্লেখ, অস্ট্রেলিয়া এইডের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় নিউট্রিশন সেনসেটিভ ভ্যালু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে ম্যানকেয়ার বিষয়ক জিও, এনজিও সভা

আপডেট সময় ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩