ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুরে প্রখ্যাত রাজনীতিক ও সমাজকর্মী প্রয়াত সুকুমার চৌধুরীর স্মরণসভা

জামালপুরে প্রখ্যাত রাজনীতিক ও সমাজকর্মী প্রয়াত সুকুমার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে প্রখ্যাত রাজনীতিক ও সমাজকর্মী প্রয়াত সুকুমার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে সুকুমার চৌধুরী নাগরিক স্মরণসভা উদযাপন কমিটি এই স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আতিকুর রহমান ছানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ার, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, প্রয়াত সুকুমার চৌধুরীর একমাত্র কন্যা শর্মিষ্ঠা চৌধুরীসহ আন্যান্যরা সুকুমার চৌধুরীর প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সুকুমার চৌধুরী বাংলাদেশের স্বাধীনতার পূর্বে ঊনসত্তরের গণঅভ্যূত্থানে এক সাহসী যোদ্ধা ছিলেন। অসা¤প্রদায়িক চেতনার ধারক সুকুমার চৌধুরী রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে আজীবন গণমানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তার জীবনকে অনুসরণ করলে সৎ, আদর্শ, নির্লোভ, নিষ্ঠাবান, পরোপকারী প্রজন্ম গড়ে উঠবে। স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বাধ্যর্কজনিত কারণে সুকুমার চৌধুরী জামালপুর শহরের মুসলিমাবাদে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। সুকুমার চৌধুরীর অন্তিম ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর তার মরদেহ শেখ হাসিনা মেডিকেল কলেজে দান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

জামালপুরে প্রখ্যাত রাজনীতিক ও সমাজকর্মী প্রয়াত সুকুমার চৌধুরীর স্মরণসভা

আপডেট সময় ০৬:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩