ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

দেওয়ানগঞ্জে গরু চুরির হিড়িক

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দীর্ঘদিন গরু চুরি বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে গরু চুরির হিড়িক। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থান থেকে ২০টি গরু চুরি হয়েছে।

জানা যায়, চলতি সপ্তাহে ২০টি গরু চুরি হয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের খড়মা ও গামারিয়া গ্রামে। কৃষক ফুলু মিয়া, ইনছের, শাহিন, সুরুজ, মিজান, কালা মিয়া, আইয়ুব আলী এদের কারও একটি, দু’টি ও তিনটি পর্যন্ত গরু চুরি হয়েছে।

কৃষক আনোয়ার হোসেন ও ফুল মিয়া জানান, নতুন করে আবারও গরু চুরি বেড়ে যাওয়ায় রাতে গরু রক্ষায় রাতজেগে পাহারা দিতে হচ্ছে।

দেওয়ানগঞ্জ ইউপি সদস্য এনামুল হক জানান, তার এলাকায় এক সপ্তাহে ২০টি গরু চুরি হয়েছে। শুক্রবার রাতেই ৬টি গরু চুরি হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, গরু চুরির কোন অভিযোগ পান নাই, তবে একটি মালিকবিহীন গরু উদ্ধার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

দেওয়ানগঞ্জে গরু চুরির হিড়িক

আপডেট সময় ০৭:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২