ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ফিফা বিশ্বকাপ-২০২২ জয়লাভে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনের জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। ফার্নান্দেজ শেখ হাসিনাকে অবহিত করেছেন যে, তার দেশ আগামী বছর ঢাকায় কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিত এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ জয়ের পর বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণের সমর্থন ও উৎসব উদযাপন আমরা অত্যন্ত ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করেছি, তাতে আর্জেন্টিনার জনগণ এবং দেশটির প্রেসিডেন্ট বিস্মিত।’

আলবার্তো ফার্নান্দেজ বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন তৈরির একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম।’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম ২২ ডিসেম্বর জাতীয় বার্তা সংস্থা বাসস’কে একথা জানিয়েছেন।

আলবার্তো ফার্নান্দেজ ২০২৩ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আর্জেন্টিনার একটি দূতাবাস খোলার ঘোষণাও দেন।

২১ ডিসেম্বর আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ২০২৩ সালের মধ্যে দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট সময় ০৮:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২