ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

জাতীয় সমবায় দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ২৫ নভেম্বর দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় সমিতির উদ্যোগে ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ স্লোগানে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, আলহাজ গাজী আমানুজামান মর্ডান কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, সাংবাদিক মো. রাজ্জাক মাহমুদ, দুর্জয় বাংলার জামালপুর জেলা প্রতিনিধি আফজাল শরীফ, আশার আলো সমিতির সাধারণ সম্পাদক এস এম জিয়াউল হক টাইগার, আলমগীর হারুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট সময় ১১:৪৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮