ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

ফরিদুল হক খান পেলেন নৌকা প্রতীক, উল্লসিত নেতাকর্মীরা

মো. ফরিদুল হক খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে বর্তমান সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খানকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ায় দলীয় সভাপতি শেখ হাসিনাকে ধন্যাবাদ জানিয়ে আনন্দ উল্লাস ও শোভাযাত্রা করেছে নেতাকর্মী ও সমর্থকরা। ২৬ নভেম্বর তারা এ কর্মসূচি পালন করে।

জানা গেছে, ইসলামপুর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়ে মো. ফরিদুল হক খান ২৬ নভেম্বর ঢাকা থেকে ইসলামপুরে পৌঁছুলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে স্থানীয় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় সংসদ সদস্য মো. ফরিদুল হক খানসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ আসনে বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদুল হক খানকে বিজয়ী করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ফরিদুল হক খান পেলেন নৌকা প্রতীক, উল্লসিত নেতাকর্মীরা

আপডেট সময় ০৫:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮