ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপে ৮ ডিসেম্বর শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ ভাগ। একই প্রদেশে অপর একটি শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি আঘাত হানলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, চীনের সিয়ানজুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল ৭টা ৫০মিনিটে (গ্রিনিচ মান সময় ০০৫০টা) ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্টের ১২৩ কিলোমিটার গভীরে আঘাত হানায় এতে হতাহত বা ক্ষতির সম্ভাবনা কম।

গত মাসে সিয়ানজুরে ভূপৃষ্টের একেবারে কম গভীরে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে এবং অনেক ভবন ভেঙ্গে পড়ে।

২০১৮ সালের পর এটি ছিল ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। ২০১৮ সালে সুলাওয়েজি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

ইন্দোনেশিয়ার ভৌগলিক অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে মাঝে মধ্যেই ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৯:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২