ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সার, ধান বীজ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বোরো ধান বীজ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে প্রণোদনা কর্মসূচির বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বোরো ধান বীজ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে এসিল্যান্ড মো. আতাউর রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এজেড এম লতিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু জানান, বকশীগঞ্জ উপজেলার ৩ হাজার কৃষককে হাইব্রিড জাতের বোরো ধান বীজ এবং ২ হাজার ৮০০ কৃষককে বোরো ধান বীজ ও বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে সার, ধান বীজ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২